অনলাইনে ইনকাম করার কথা ভাবলেই আমাদের চোখের সামনে দামী কম্পিউটার বা ল্যাপটপের ছবি ভেসে ওঠে। কিন্তু বাস্তবতা হলো, সঠিক গাইডলাইন থাকলে আপনার হাতের স্মার্টফোনটিই হতে পারে আয়ের উৎস। আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে কোনো বিনিয়োগ ছাড়াই মোবাইল দিয়ে ইনকাম শুরু করবেন। ১. মাইক্রোজব সাইটে কাজ করুন (সেরা উপায়): শুরুতেই বড় ফ্রিল্যান্সিং সাইটে কাজ পাওয়া কঠিন। তাই আপনারা SproutGigs বা MicroWorkers এর মতো সাইটে কাজ করতে পারেন। এখানে ছোট ছোট কাজ যেমন—কাউকে ফলো করা, ইউটিউব ভিডিও দেখা বা কোনো অ্যাপ ডাউনলোড করার বিনিময়ে আপনাকে ডলার দেওয়া হয়। প্রতিদিন ২-৩ ঘণ্টা সময় দিলে এখান থেকে ভালো হাতখরচ চলে আসে। ২. ক্যানভা (Canva) দিয়ে ডিজাইন: ফেসবুকে এখন অনেক উদ্যোক্তা আছেন যাদের প্রতিদিন লোগো বা পোস্টার লাগে। আপনি মোবাইল দিয়ে ক্যানভা অ্যাপ ব্যবহার করে প্রফেশনাল ডিজাইন তৈরি করে তাদের কাছে বিক্রি করতে পারেন। এটি বর্তমানে মোবাইল ফ্রিল্যান্সিং এর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। ৩. কন্টেন্ট রাইটিং বা লেখালেখি: আপনার যদি কোনো বিষয়ে ভালো জ্ঞান থাকে, তবে আপনি আমার মতো ব্লগ লিখে আয় করতে পারেন। গুগল অ্যাডসেন্স (Google AdSense) থেকে আয় করার জন্য এটি সবথেকে স্থায়ী পথ। এছাড়া অন্যের ব্লগে লিখেও আপনি প্রতি আর্টিকেলের জন্য ২০০-৫০০ টাকা নিতে পারেন। ৪. অ্যাফিলিয়েট মার্কেটিং: বিভিন্ন ই-কমার্স সাইটের পণ্যের লিঙ্ক আপনার ফেসবুক গ্রুপে শেয়ার করে সেই পণ্য বিক্রি হলে আপনি কমিশন পাবেন। একে বলে অ্যাফিলিয়েট মার্কেটিং।
সফল হওয়ার মূল মন্ত্র: অনলাইনে ইনকাম রাতারাতি হয় না। আপনাকে প্রতিদিন অন্তত ১-২ ঘণ্টা সময় দিতে হবে এবং নতুন নতুন কাজ শিখতে হবে। মনে রাখবেন, শেখার কোনো বিকল্প নেই।

কোন মন্তব্য নেই: